ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে সরকারি জায়গা দখল করায় কাউন্সিলর এর বিরুদ্ধে মানবন্ধন

Anima Rakhi | আপডেট: ২৫ মে ২০২২ - ০২:৪৭:৫০ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে সরকারি জায়গা দখল করায় পৌর কাউন্সিলর মাজেদুর রহমান এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন।গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌর সভা এলাকার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাজেদুর রহমান এর বিরুদ্ধে চাঁদপাড়া গ্রামে ৩০ বছরের খেলার মাঠ দখল করে জোরপূর্বক বাগান করার বিরুদ্ধে চাঁদপাড়া গ্রামের মোঃ শামসুল ও সুমন এর নেতৃত্বে গ্রাম থেকে ছাত্রছাত্রী ও গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্তরে গিয়ে খেলার মাঠ উদ্ধার কল্পে ঘন্টা ব্যাপি মানবন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন এর নিকট অভিযোগ দাখিল করেন।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন জানান, সরকারি জায়গা যদি হয়ে থাকে তাহলে ৩০ বছর ধরে যে ভাবে এলাকার মানুষ খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন, সে ভাবে তারা ব্যবহার করবে তাতে কেউ বাধা দিতে পারবেনা। তবে তিনি আরও জানান, যদি কাউন্সিলরের নিজেস্ব সম্পত্তি হয়ে থাকে তাহলে আমার করার কিছু নাই। তবুও আমি বিষয়টি খতিয়ে দেখব।

এ দিকে মোঃ সুমন ও মোঃ শামছুল জানান কাগজ পত্রে দেখা যায় চাঁদপাড়া গ্রামের ৬৪৪ নং খতিয়ানের ১৮০১ ও ১৮১৬ দাগে নদী এবং সাধারণ জনগনের ব্যবহারের জন্য উল্লেখ্য রয়েছে। ৩০ বছর ধরে আমরা সেখানে খেলার মাঠ হিসেবে ও চরক মেলা উৎযাপন করে আসছি। সেই জায়গায় এখন নিজের বলে দাবি করছেন পৌর কাউন্সিলর।এসময় উপস্থিত ছিলেন হিরা, স্বপন, সুমন, লক্ষন, বিধান, শাহিনুর, রবিন, মিলন সহ প্রায় ৩শতাধিক এলাকাবাসী।

কিউটিভি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৭

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad