ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঢাকায় স্বস্তির বৃষ্টি

Anima Rakhi | আপডেট: ২৫ মে ২০২২ - ০২:০২:৩৩ পিএম

ডেস্ক নিউজ : টানা কয়েক দিনের তীব্র গরমের পর রাজধানী ঢাকা জুড়ে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। একপশলা বৃষ্টিতে চলমান ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে নগরবাসী।

বুধবার (২৫ মে) দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ করেই দমকা হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়েছে। এতে গরম কমে এসেছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এছাড়া বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে।

গোপালগঞ্জ, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, বরিশাল, পাবনা, রাজশাহী ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। 

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে।

কিউটিভি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০২

▎সর্বশেষ

ad