ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আমরা ওবায়দুল কাদেরের কথার গুরুত্ব দেই না : মির্জা ফখরুল

superadmin | আপডেট: ২০ মে ২০২২ - ০৮:০৪:০০ পিএম

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ওবায়দুল কাদেরের কথায় গুরুত্ব দেই না। কারণ, তার সিদ্ধান্ত নেয়ার কোনো ক্ষমতা নেই। সব বিষয়ে সিদ্ধান্ত শেখ হাসিনাই নেন।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাথে মতবিনিময়কালে নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমরা এখন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভাবছি না। আমরা ভাবছি নির্বাচন কিভাবে হবে সেটা নিয়ে। আমাদের অবস্থান পরিস্কার করেছি, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সেইসাথে বর্তমান নির্বাচন কমিশনকেও পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হতে হবে।

বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেয়ার প্রসঙ্গে তিনি বিস্ময় প্রকাশ করে আরো বলেন, একজন প্রধানমন্ত্রী সাবেক একজন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সম্পর্কে এমন কথা বলতে পারেন! আমরা এর তীব্র নিন্দা জানাই। শুধু বেগম জিয়া নন; বরেণ্য একজন অর্থনীতীবিদকে (ড. ইউনুস) নিয়েও এমন মন্তব্য করায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

বিপুল/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ /রাত ৮.০০

▎সর্বশেষ

ad