ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ত্রাস করে ক্ষমতায় যাওয়ার স্বভাব আ. লীগের: ফখরুল

Ayesha Siddika | আপডেট: ২০ মে ২০২২ - ১২:৫৬:০০ পিএম

ডেস্ক নিউজ : শুক্রবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখার আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ‘বিএনপি র‌্যাগিং করে করে ক্ষমতায় আসে’ এ কথার বিরোধিতা করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ কাউকে ছাড় দেয়নি। এর আগে ১৯৭৩ সালে ব্যালট বক্স হেলিপ্যাডে ঢাকায় নিয়ে এসেছে। নয়টি আসন আওয়ামী লীগ জোর করে নিয়েছে। এভাবেই তারা ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায়।

তিনি আরও বলেন, গত ১৪ বছর ধরে সবকিছু পরির্বতন করে আওয়ামী সংবিধানে পরিণত করেছে সরকার। সংবিধান পরিবর্তন করেও জনগণের ক্ষমতাও তারা নিয়ে গেছে। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তাদের মুখে যখন গণতন্ত্রের কথা শুনি, তখন হাস্যকর পরিস্থিতিতে দাঁড়ায়। এটা প্রতারণা ছাড়া কিছু নয়। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার কথা বলেছেন। তা নিন্দনীয়। এমন কথা বলা থেকে বিরত থেকে দেশ যেভাবে খারাপের দিকে যাচ্ছে তা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ফখরুল।

 

কিউটিভি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৫

▎সর্বশেষ

ad