ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র সফরে আওয়ামী লীগের ৪ সদস্যের প্রতিনিধি দল

Ayesha Siddika | আপডেট: ১৭ মে ২০২২ - ০৯:৫৩:০২ এএম

ডেস্ক নিউজ : মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের চার সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যা সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে  চার সদস্যের এই প্রতিনিধি দলে আরো রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকটি কমিটির সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগের সংসদীয় এই দল। পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তারা। সফরে প্রতিনিধি দলের সদস্যরা ৬-৭ দিন সেখানে অবস্থান করবেন।

 

 

কিউটিভি/আয়শা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫২

▎সর্বশেষ

ad