ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ড. আব্দুল মঈন খান এভারকেয়ারে ভর্তি

superadmin | আপডেট: ১৫ মে ২০২২ - ০৫:১৭:১৪ পিএম

ডেস্কনিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান অসুস্থ হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছেন।

রোববার দুপুরের পরে তাকে হাসপাতলে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, রোববার ড. মঈন খান তার নিজ এলাকা পলাশ উপজেলা ছাত্রদল ও যুবদলের কিছু সংখ্যক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্কে একটি প্রশিক্ষণ কর্মশালা করেন। এ সময় তিনি দীর্ঘসময় বক্তব্য রাখেন। পরে দুপুরে লাঞ্চ ব্রেকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এনে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা কেমন সে বিষয়ে পরে জানানো হবে।

বিপুল/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১১.১০

▎সর্বশেষ

ad