ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ৮০ শতাংশ আসন পাবে’

superadmin | আপডেট: ১৪ মে ২০২২ - ০৬:০৫:২০ পিএম

ডেস্কনিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি এখনও শতকরা ৮০ শতাংশ আসন পাবে।

শনিবার (১৪ মে) দুপুরে পঞ্চগড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। কারণ তৎকালীন আওয়ামী লীগের দাবীর প্রেক্ষিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করা হয়েছিল। কিন্তু উনারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে এখন ক্ষমতার মজা নিতেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন বলেন, আজকে যারা ক্ষমতায় আছে তারা কিন্তু আমাদের উন্নয়নের বাহিরে তেমন কোনো উন্নয়ন করতে পারেনি। যদি আওয়ামী লীগ সরকারের তেমন কোনো উন্নয়ন থেকে থাকে তাহলে জনগণকে দেখিয়ে দিক। কিন্তু এটা আওয়ামী লীগ দেখাতে পারবে না।

জমির উদ্দিন সরকার বলেন, পুলিশের সাহায্য ছাড়া মাঠে এসে দাঁড়ালে বুঝা যাবে আওয়ামী লীগ কোথায় আছে, আর আমরা কোথায় আছি। এত ঝড়ঝাপটার পরেও বিএনপি একটি শক্তিশালী দল হিসেবে মাঠে টিকে আছে।

তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, আগে সরকারের স্বদিচ্ছা দরকার যে তারা একটা নিরপেক্ষ নির্বাচন করবেন। তারপর সংবিধান সংশোধনের বিষয়টি আইনজ্ঞদের উপর ছেড়ে দিতে হবে।

এসময় পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্ছুর সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বিপুল/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ ১১.৫৫

▎সর্বশেষ

ad