ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বাধ্য : মির্জা ফখরুল

superadmin | আপডেট: ১৩ মে ২০২২ - ০৩:২০:৫২ পিএম

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অচিরেই বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে। সরকার যেভাবে দেশের অর্থনৈকি ব্যবস্থা ধ্বংস করেছে তাতে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বাধ্য।

শুক্রবার (১৩ মে) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি বাসুদেবপুরে ২০১৪ সালে ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে হতাহত দলীয় নেতাকর্মীদের পরিবারের খোঁজ-খবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মির্জা ফখরুল আরো বলেন, দেশের অর্থব্যবস্থা যেভাবে ধ্বংস করা হচ্ছে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে করে মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না। অপর দিকে সরকার ঋনের বোঝা জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। সেই সাথে প্রত্যক্ষভাবে সরকারের মদদে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তেলসহ জিনিসপত্রের দাম বাড়াচ্ছে।

দেশকে এমন সঙ্কট থেকে মুক্তি দিতে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান মির্জা ফখরুল।

এ সময় জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নূর করিম, নূর এ শাহাদাৎ স্বজন, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুবদল সভাপতি মাহবুল্লাহ্ আবু নুরসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিপুল/১৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৯.১৬

▎সর্বশেষ

ad