রাশিয়া চার লাখ টন শস্য চুরি করেছে : দাবি ইউক্রেনের

admin | আপডেট: ০৫ মে ২০২২ - ০৫:২৫:৩৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ অঞ্চল থেকে দখলদার রুশ বাহিনী চার লাখ টন শস্য চুরি করেছে বলে অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

টুইট বার্তায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের অধিকৃত দক্ষিণ অঞ্চল থেকে কমপক্ষে চার লাখ টন শস্য চুরি করেছে রাশিয়া। তার মধ্যে ৬ হাজারের বেশি হোপার (শস্য মাড়াইকৃত যন্ত্র) রয়েছে। রাশিয়ান চোররা বিশ্বে মৃত্যু এবং দুর্ভিক্ষ নিয়ে আসছে।

সূত্র : আল-জাজিরা।

 

 

কিউটিভি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:২৪

▎সর্বশেষ

ad