ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

রাজৈরে বাসের ধাক্কায় ৩ ভ্যানযাত্রী নিহত

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ১১:১৬:২৯ পিএম

ডেস্কনিউজঃ মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকায় বাসের ধাক্কায় ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টার দিকে।

স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি ভ্যানে চার যাত্রী নিয়ে রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপর তুলে দেয়। এতে ঘটনাস্থলে আমির শেখ নামে একজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে প্রান্ত দফাদার নামে একজনসহ দুজন মারা যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। তিনি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায়। এ সময় দুর্ঘটনাটি ঘটে।

বিপুল/বুধবার, ০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/ রাত ১১.০৩

▎সর্বশেষ

ad