ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

হাতের ৩ লক্ষণ জানাবে হৃদরোগের আশঙ্কা!

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ০৬:৫২:১৮ পিএম

লাইফ ষ্টাইল ডেসক্ : অনিয়ন্ত্রিত খাবার আর জীবনযাপনে যেন এ রোগটির কাছে আমরা নিরূপায় হয়ে পড়ছি। বিশ্বের প্রতিটি দেশেই এ রোগে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বাড়ছেই। তাই হৃদরোগে আক্রান্তের লক্ষণগুলো সম্পর্কে  নিজে জানুন, জানান অন্যকেও। বিশেষজ্ঞরা বলছেন, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম হওয়ার মতো লক্ষণগুলো ছাড়াও হৃদরোগে আক্রান্তের ইঙ্গিত দেবে আপনার হাতও। হাতের লক্ষণগুলোর মধ্যে রয়েছে-

১) নখের নিচে লাল ও বেগুনি রঙের রেখা: হৃদরোগের অন্যতম লক্ষণ নখের নিচে লাল ও বেগুনি রঙের রেখা। চিকিৎসা শাস্ত্রে একে বলা হয় স‌্প্লিন্টার হেমারোজিং। বিশেষজ্ঞরা বলছেন, নখের নিচে এমন রেখার সঙ্গে জ্বর বা অনিয়মিত হৃদস্পন্দনের মতো সমস্যা থাকলে দেরি না করে অবশ্যই হৃদ‌রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

২) আঙুলের ডগায় ফোলা ভাব: আঙুলের ডগায় ফোলা ভাব থাকলে তা হৃদরোগের লক্ষণ হতে পারে। এছাড়া হৃদরোগের সমস্যা থাকলে কিছু নখের বৃদ্ধিও হ্রাস পেতে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন, তর্জনী ও বুড়ো আঙুলেই মূলত হৃদ‌রোগের লক্ষণগুলো স্পষ্ট হয়ে ওঠে।

৩) বিবর্ণ হাতের তালু: হাতের তালু লাল, বাদামি বা বিবর্ণ হয়ে যাওয়াও হার্টের সমস্যার লক্ষণ হতে পারে। হৃদযন্ত্র এবং তার পার্শ্ববর্তী রক্তনালীতে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে এ সমস্যা দেখা দেয়। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস থাকলে এই বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

কিউটিভি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:৫০

▎সর্বশেষ

ad