ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

টুইটার ব্যবহারে দিতে হবে ফি!

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ০৩:৪৮:৪৭ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের সামান্য ফি দিতে হতে পারে বলে জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

টুইটারের পরিচালনা বোর্ড মাস্কের কাছে ৪৪ বিলিয়ন ডলারে বিক্রি করে দেওয়ার প্রস্তাবে সম্মত হওয়ার পরে এ ঘোষণা দিলেন তিনি।

তবে মাস্ক বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমটি সর্বদা সাধারণ ব্যবহারকারীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।”

বুধবার (৪ মে) এক টুইটার পোস্টে ইলন মাস্ক বলেন, “টুইটার সর্বদা সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে, তবে বাণিজ্যিক বা সরকারি ব্যবহারকারীদের সামান্য খরচ করতে হতে পারে।”

এর আগে ইলন মাস্ক বলেছিলেন, তিনি নতুন ফিচার যুক্ত করে টুইটারকে আগের চেয়ে আরও ভালো করতে চান।

টুইটার তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য বিবিসি অনুরোধে প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮

▎সর্বশেষ

ad