ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

জনগণের ওপর বিএনপির কোনো আস্থা নেই : হানিফ

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ০৩:৪৮:১৯ পিএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, জনগণের ওপর বিএনপির কোনো আস্থা নেই। বিএনপিনেত্রী খালেদা জিয়ার হাত থেকে দেশের মানুষ গণতন্ত্র রক্ষা করেছে। কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসভবনে আজ বুধবার বেলা ১১টায় পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। 

মাহবুবউল আলম বলেন, তিনি (খালেদা জিয়া) ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ২০০৪ সালের ২১ আগস্ট সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে বিরোধী দলীয় নেত্রীসহ নেতাদের হত্যার মাধ্যমে ক্ষমতা পাকপোক্ত করতে চেয়েছিলেন। তার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে যারা হত্যা করেছিল, তাদের মুখে গণতন্ত্রের কথা হাস্যকর।

হানিফ আরও বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে আদালত কতৃক দণ্ডিত হয়ে কারাগারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে উনি এখন বাসায় আছেন। তিনি যদি বলেন দেশের অর্থনীতির মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে-এরচেয়ে হাস্যকর কোনো উক্তি আর হতে পারে না।’

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৪৬

▎সর্বশেষ

ad