ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ঈদের স্মৃতি মনে করে রুবেলের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ১২:৫৮:১২ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠের নায়ক, ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন জীবন যুদ্ধে। গত তিন বছর প্রতিটা দিন তার কেটেছে লড়াই করে। তিনি মোশাররফ হোসেন রুবেল। 

গত ১৯ এপ্রিল জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে মারা যান। রুবেলকে ছাড়া স্ত্রী চৈতি ফারহানার প্রথম ঈদ এটি।
 
রুবেলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চৈতি দিয়েছেন আবেগঘন স্ট্যাটাস। তিনি লিখেছেন, ‘গত আট বছর ধরে যে মানুষটার চেহারা না দেখে ঈদ শুরু হয়নি, সেই মানুষটা আজ মাটির নিচে শুয়ে আছে। আমি তো তাকে একটা বারও দেখতে পারিনি। মহান আল্লাহ তালা, তাকে জান্নাত নসিব করুন.. তাকে শান্তি দেন ..।’

২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করেছে। তারপর থেকে চলে কেমোথেরাপি। ২৪টি কেমোথেরাপি নেন রুবেল। অক্টোবরে সবশেষ কেমো নেন তিনি। তবে শেষ পর্যন্ত হার মানতে হলো তাকে।

বাংলাদেশের হয়ে সংক্ষিপ্ত ক্যারিয়ারে ৫টি ওয়ানডে খেলেন রুবেল। ২০১৬ সালে জাতীয় দলের জার্সিতে সবশেষ খেলেন রুবেল। ৫ ওয়ানডে ম্যাচে ৪ উইকেট নেন তিনি। ২০০১ সালে অভিষেকের পর ১১২ ফার্স্ট ক্লাস ম্যাচে পেয়েছেন ৩৯২ উইকেট।

কিউটিভি/অনিমা/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৭

▎সর্বশেষ

ad