ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

দোনেৎস্কে রুশ বাহিনীর হামলায় ২১ জন নিহত

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ১০:১৩:৫২ এএম

ডেস্কনিউজঃ ইউক্রেনের পূর্বাঞ্চাল দোনেৎস্কে রুশ বাহিনীর হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।

মঙ্গলবার দোনেৎস্কের গভর্নরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, ‘অ্যাভদিভকা কোক প্ল্যান্টে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা ও গোলাবর্ষণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।’

কিরিলেনকো আরও বলেন, লাইমান শহরে রাশিয়ার হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া ভুগলেদার শহরে আরও চারজন নিহত হয়েছেন এবং ভেলিকা নোভোসিল্কা ও শানড্রিগোলোভ গ্রামে নিহত হয়েছেন দুজন।

তিনি বলেন, প্রায় এক মাস আগে ক্রামতোরস্ক শহরের একটি ট্রেন স্টেশনে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ৫৯ জন নিহত হওয়ার পর থেকে রুশ আক্রমণে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

এদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার সেনাদের হামলায় একজন নিহত হয়েছেন। কচুবিভস্কি রুরাল কমিউনিটি ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছে, খেরসন অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরহত হয়েছেন আরও চারজন।

কিউএনবি/বিপুল/বুধবার, ০৪ মে ২০২২, ১০:০৪ পূর্বাহ্ন

▎সর্বশেষ

ad