ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

সালাম দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন ট্রুডো

admin | আপডেট: ০৩ মে ২০২২ - ০১:৩৮:২২ পিএম

ডেস্কনিউজঃ ঈদুল ফিতরের আগমুহূর্তে বিশ্বের মুসলমানদের সালাম দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আজ সোমবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ ও টুইটারে দেওয়া ভিডিওবার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।

ইদুল ফিতর উপলক্ষে দেওয়া ট্রুডোর ওই শুভেচ্ছা বিবৃতি আকারে দেশটির সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

কানাডাসহ বিশ্বের সব মুসলমানদের জানানো এই শুভেচ্ছার প্রথমেই সালাম দেন জাস্টিন ট্রুডো। টুইটারে দেওয়া ওই ভিডিওবার্তায় কানাডার এই প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ মোবারক! রমজান মাসের সমাপ্তি উপলক্ষে যারা ঈদুল ফিতর উদযাপন করছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস ধরে রোজা পালন, প্রার্থনা ও ইবাদত করার পর আমি আশা করি আপনারা এই সময়টিকে উপভোগ করতে পারবেন।’

এর আগে গত ২ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। সেসময়ও ফেসবুক ও টুইটারে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেছিলেন, কানাডাসহ বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এটি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি।

বিপুল/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/ দুপুর ০১.৩৫

▎সর্বশেষ

ad