ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ

admin | আপডেট: ০১ মে ২০২২ - ০৬:২৪:১৬ পিএম

ডেস্কনিউজঃ ঈদের ছুটিতে এখন পর্যন্ত ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ। ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ব্যবহৃত মোবাইল সিমের হিসাব থেকে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে রোববার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে।

পোস্টে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ২ দিনের বিস্তারিত হিসাব তুলে ধরেন। সেখানে তিনি জানান, ২৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ জন আর ৩০ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল ২ মে অথবা পরশু ৩ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

কিউএনবি/বিপুল/০১ মে ২০২২ খ্রিস্টাব্দ / সন্ধ্যা ৬.১৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad