ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

সিলেটে মুহিতের মরদেহ, দুপুরে দাফন

admin | আপডেট: ০১ মে ২০২২ - ১০:৪১:৫৬ এএম

ডেস্ক নিউজ : গত মার্চ মাসে নিজ জন্মস্থান সিলেটে গিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তখন তিনি শৈশবের স্মৃতিচারণ করেছিলেন। সিলেট এবং সিলেটের মানুষকে তিনি কতটুকু ভালোবাসেন তাও বলেছিলেন। আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন নিজের জন্মস্থানে আবারও যাওয়ার। তিনি সিলেটে গেলেন ঠিকই। তবে নিথর হয়ে। তার এমন ফেরা দেখে অনেকে কান্নায় ভেঙে পড়েন।

শনিবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে সিলেটে এসে পৌঁছায় আবুল মাল আবদুল মুহিতের মরদেহবাহী অ্যাম্বুলেন্স। তাকে নেওয়া হয় নগরের ধোপাদিঘীরপাড় এলাকার বাসভবন হাফিজ কমপ্লেক্সে।

আবুল মাল আবদুল মুহিতের মরদেহ যাওয়ার আগেই সেখানে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো শোকার্ত মানুষ জড়ো হন। মরদেহ যাওয়ার পরই সেখানে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়।

রাতে হাফিজ কমপ্লেক্সেই রাখ হয়েছে এই ভাষা সংগ্রামীর মরদেহ। রোববার দুপুর ১২টায় তার মরদেহ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। দেড়টা পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে থাকবে মরদেহ। এরপর দুপুর ২টায় জানাজা হবে সিলেট আলিয়া মাদরাসা মাঠে। জানাজা শেষে নগরের রায়নগরস্থ পারিবারিক গোরস্থানে মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

এদিকে শনিবার রাতে সিলেটের আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেন প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুহিত। বর্ষীয়ান এ রাজনীতিকের বয়স হয়েছিল ৮৮ বছর।

১৯৩৪ সালে সিলেটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মুহিত। তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের নেতা আবু আহমদ আবদুল হাফিজের দ্বিতীয় ছেলে তিনি। তার মা সৈয়দ শাহার বানু চৌধুরীও রাজনীতিতে সক্রিয় ছিলেন।

কিউটিভি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১০.৪১

▎সর্বশেষ

ad