ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

admin | আপডেট: ০১ মে ২০২২ - ০১:৪২:৩৮ এএম

বিষ্ণু চন্দ্র সেন, ফুলবাড়ী,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে শনিবার ২৮ রজমান ফুলবাডী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ এর সঞ্চালনায় ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মাহবুব মিয়া।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী মিয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা শামসুজ্জামান হাসু ,ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রমজান আলী রনি, সদস্য সচিব শ্রীবষ্ণু চন্দ্র সেন সহ আরো অনেকে।

এ সময় বক্তারা দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মোঃ রবিউল ইসলাম।

কিউএনবি/বিপুল/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /রাত ১.৩০

▎সর্বশেষ

ad