ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ঈদ কবে, জানা যাবে কাল

admin | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ - ১১:৩৩:৪১ এএম

ডেস্ক নিউজ : ঈদুল ফিতরের প্রস্তুতি চলছে সর্বত্র। মুসলমানদের বৃহৎ ধর্মীয় এই উৎসব ঘিরে ঘরে ঘরে উৎসাহ-উদ্দীপনার আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

এবারের ঈদ সোমবার না মঙ্গলবার সেটি এখনও নির্দিষ্ট হয়নি।শাওয়াল মাসের চাঁদের ওপর নির্ভর করছে সেটি। 

চাঁদ দেখতে রোববার সন্ধ্যা ৭টায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। 

ঈদুল ফিতর কোন দিন হবে তা জানা যাবে বৈঠকের পর।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

শনিবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৮১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬৩, ০২-৪১০৫০৮১৯৭ নম্বরে টেলিফোন করে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে হবে।

ঈদুল ফিতরে তিন দিন সরকারি ছুটি থাকে। সরকার এবার ২, ৩ ও ৪ এপ্রিল ছুটি ঘোষণা করেছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবারও ২ এপ্রিল থেকে সৌদি আরবে রোজা শুরু হয়েছে।

কিউটিভি/অনিমা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৩
▎সর্বশেষ

ad