ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে : মির্জা ফখরুল

admin | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ - ০২:৩২:৪৭ এএম

ডেস্কনিউজঃ মানুষকে বাঁচাতে, দেশকে রক্ষা করতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করতে হবে। দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে। দেশের মানুষ যুবসমাজের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর লেডিস ক্লাবে যুবদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নিউমার্কেটে ব্যবসায়ী-ছাত্রদের সংঘর্ষের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সংঘর্ষে জড়িত ছাত্রলীগ প্রমাণিত সত্য ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি বরং বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেয়া হয়েছে।

এ সময় সরকার পতন আন্দোলনের জন্য যুবদল নেতা-কর্মীদের জেগে উঠার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, আহমদ আজম খান, বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/বিপুল/ ২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ / রাত ০২:২৭

▎সর্বশেষ

ad