ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না

admin | আপডেট: ২৫ এপ্রিল ২০২২ - ০১:৩৯:৫৭ পিএম

ডেস্ক নিউজ : আগে নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক এই আলোচনা সভায়  এ কথা জানানো হয়। সেখানে বলা হয় আগে নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীলা হজে যেতে পারবেন না।

যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ বছরের বেশি তারা এবার হজে যেতে পারবেন কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, না, তারা যেতে পারবেন না। ইন্টারন্যাশনালি বিশ্বের সঙ্গে একই সিস্টেমে চলছে। ৬৫ বছরের বেশি যাদের বয়স হয়েছে, তারা যেতে পারবেন না। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এর আগে দু বছর করোনার কারণে বাইরের দেশের কেউ হজে অংশ নিতে পারেনি।  

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিগত দুটি বছর পবিত্র হজ পালন করা সম্ভব হয়নি। আল্লাহর অশেষ রহমতে এ বছর আমরা হজ করতে যাচ্ছি। সৌদি আরবের সঙ্গে যে দ্বিপাক্ষিক চুক্তি সেটাও হয়ে যাবে। অন্যান্য বছর হজের প্রক্রিয়া শেষ করতে ৪-৬ মাস সময় পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, এবার সময় মাত্রা ৩৪ দিন। ৩৪ দিনে এই কর্মযজ্ঞ আল্লাহ তায়ালা যদি পরিত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন, এছাড়া করার কোনো উপায় নেই। আমরা শুক্র ও শনিবারও অফিস খোলা রেখে কাজ করেছি।

 

 

কিউটিভি/আয়শা/২৫শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৯

▎সর্বশেষ

ad