ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূত

admin | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ - ০১:৩৭:৪৮ পিএম

 

ডেস্কনিউজঃ তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছেন বিএনপির নেতারা।

তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান রোববার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। তুরস্কের উপ-রাষ্ট্রদূত কামাল বুরাক তেমিজেলও রুদ্ধদ্বার এ বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে রয়েছেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান টেলিফোনে বলেন, তুরস্কের কূটনীতিকরা বিএনপি চেয়ারপারসনের অফিসে এসেছেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পরবর্তী বিএনপি নেতাদের বক্তব্য নিয়ে বির্তকের মধ্যে আজ তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হচ্ছে। এর আগে গত ১৭ মার্চ গুলশানে এ কার্যালয়েই বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।

বিপুল/২৪ এপ্রিল, ২০২২ |দুপুর ১:৩২ 

▎সর্বশেষ

ad