ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

সৌদি আরবে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইফতার

admin | আপডেট: ২৩ এপ্রিল ২০২২ - ০৫:৩৩:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : লাখো মুসল্লির পদচারণায় পূর্ণ পবিত্র কাবাচত্বর। মসজিদুল হারামে ইফতার করার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসরের নামাজের আগে থেকেই সমবেত হতে থাকেন মুসল্লিরা। প্রায় ৯০টি গেট দিয়ে প্রবেশ করেন তারা। বিপুল সংখ্যক মুসল্লির জন্য আয়োজন করা হয় ইফতার।

সময়ের সঙ্গে সৌদি আরবেও পাল্টে গেছে খাদ্যাভ্যাস। সেই সঙ্গে ইফতারও। বর্তমানে মসজিদুল হারামে প্রতিদিন ইফতারে রোজাদারদের দেওয়া হয় বিভিন্ন ধরনের মসলাদার খাবার। যার মধ্যে রয়েছে স্যুপ, শরবত, কাবাব, রুটি, দই, খেজুর ও জমজমের পানি। ওমরাহ মৌসুমের শুরু থেকে বিভিন্ন দেশের প্রায় অর্ধকোটি মানুষ ইতোমধ্যে সৌদি আরব গেছেন। তবে, সৌদির স্থানীয়রা রমজানের মাঝামাঝি থেকে ওমরাহ আদায়ে মনোযোগী হন। আর শেষ ১০ দিন হারামাইন শরিফে ইতিকাফের জন্য মিলিত হন।
চলতি বছর পবিত্র হজের দেশভিত্তিক কোটা প্রকাশ করেছে সৌদি আরব। এতে চতুর্থ সর্বোচ্চ সংখ্যা বাংলাদেশের। এবার বাংলাদেশ থেকে হজে অংশ নিতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ মুসল্লি। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবার সবচেয়ে বেশি মানুষ হজ করতে যাবেন ইন্দোনেশিয়া থেকে। এর পরেই রয়েছে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নাম। গেল ১০ এপ্রিল সৌদি জানিয়েছে, দেশ ও বিদেশ থেকে ১০ লাখ মুসল্লি এবার হজ পালন করতে পারবেন। স্বাভাবিক মৌসুমে ২৫ লাখ মুসল্লি হজে অংশ নিতে পারেন। এ থেকে প্রতিবছর ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার আয় হতো উপসাগরীয় দেশটির।

 

 

কিউটিভি/আয়শা/২৩শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩১

▎সর্বশেষ

ad