ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

নিউমার্কেটে নিহতের দুদিন পর বিএনপির শোক!

admin | আপডেট: ২৩ এপ্রিল ২০২২ - ০৪:২৭:৩৮ পিএম

ডেস্ক নিউজ : শনিবার (২৩ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে এই বার্তার বিষয়ে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের দোকানকর্মীদের সংঘাতের মামলায় দলীয় নেতা মকবুল হোসেনকে গ্রেফতারের প্রতিবাদ এবং তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে আগামী মঙ্গলবার ঢাকাসহ সব মহানগরে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ ঘটনা প্রমাণ করেছে আইনশৃঙ্খলা কতটা নাজুক। পুলিশের উপস্থিতিতে মানুষ পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে।’অথচ হেলমেট বাহিনীদের না ধরে বিএনপির নেতাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ নিজেদের ব্যর্থতা আড়াল করতেই বিএনপির ওপর দায় চাপাচ্ছে।

ফখরুল বলেন, ‘সরকারি ছত্রছায়ায় বহু বছর ধরেই নিউমার্কেট এলাকা অপরাধ জগতে পরিণত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সীমাহীন দুর্ভোগ থেকে জনগণের দৃষ্টি আড়াল করতে সরকার নিজেরাই নিউমার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিএনপিকে জড়াচ্ছে। আবারও প্রমাণিত হচ্ছে, ভয় দেখিয়ে হত্যা-খুন-মামলা করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায় বর্তমান সরকার।’এ ঘটনায় দলীয়ভাবে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান দলটির মহাসচিব।

 

 

কিউটিভি/আয়শা/২৩শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

▎সর্বশেষ

ad