ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ফখরুলের ঘোষণায় বিএনপির অক্ষমতা-দৈন্যতা প্রমাণিত: কাদের

admin | আপডেট: ১৮ এপ্রিল ২০২২ - ০৪:৩৫:৫০ পিএম

ডেস্ক নিউজ : বিএনপির শক্তিশালী বিরোধী দলে আবির্ভূত হওয়া নিয়ে দলটির মহাসচিবের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শিগগিরই বিএনপিকে শক্তিশালী বিরোধী দল ঘোষণায় তাদের শক্তিহীনতা, দুর্বলতা, অক্ষমতা ও দৈন্যতার বিষয়টি প্রমাণিত হয়েছে। সোমবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির কথার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুলের বক্তব্যের মধ্য দিয়েই সেটিই প্রতীয়মান হয় যে, বিএনপি এলেই বর্তমানে শক্তিহীনতায় আছে।’তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী বিরোধী দলের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করার স্থান হলো জাতীয় সংসদ। সে জন্য কোনো রাজনৈতিক দল শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় সংসদে প্রয়োজনীয়সংখ্যক আসন প্রাপ্তি নিশ্চিত করা আবশ্যক। কিন্তু বিএনপির এখন আসন সংখ্যা কত? আর সেটা দিয়ে বিএনপি কতটুকু শক্তিশালী বিরোধী দল হতে পেরেছে তা এখন জাতির সামনে পরিষ্কার।

 

 

কিউটিভি/আয়শা/১৮ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

▎সর্বশেষ

ad