ব্রেকিং নিউজ

২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে সব বর্ষের সশরীরে ক্লাস

admin | আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২২ - ০৪:১৯:৪৯ পিএম

ডেস্ক নিউজ : স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হবে। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সশরীরে ক্লাস শুরু হবে। এছাড়া পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চলবে পরীক্ষা।

 

 

কিউটিভি/আয়শা/১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

▎সর্বশেষ

ad