ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

admin | আপডেট: ২৩ জানুয়ারী ২০২২ - ০৩:১৬:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শনিবার রাতে সেন্ট কিটসে আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে রাকিবুল হাসানের দল। এই জয়ের ফলে নিশ্চিত হয়েছে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশের জয়ের ভিত করে দিয়েছিল বোলাররাই।

টস জিতে বোলিং নিয়ে শুরু থেকেই তারা চেপে ধরে আরব আমিরাতকে। বাংলাদেশের বোলিং তোপে বিধ্বস্ত হয়ে আগে ব্যাট করা আরব আমিরাত করেছিল ১৪৮ রান। মাত্র ৮ রানেই প্রতিপক্ষের দুই ওপেনারকে তুলে নেন আশিকুর জামান। এরপর ধ্রুব পারাশার, অধিনায়ক আলিসান সারফু আর পুনা মেহরা প্রতিরোধ গড়লে কিছু রান আসে আমিরাতের স্কোর বোর্ডে। এই তিনজন করেন যথাক্রমে ৩৩, ২৩ ও ৪৩। বাকি ব্যাটাররা দ্রুত ফিরে গেলে প্রতিপক্ষ গুটিয়ে যায় দেড়শোর আগে।

বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল তিনটি উইকেট শিকার করেছেন। এছাড়া আশিকুর জামান ও তানজিম হাসান সাকিব নিয়েছেন দুটি করে উইকেট। বাংলাদেশ দলপতি রাকিবুল হাসান ও আরিফুল ইসলাম একটি করে উইকেট পান। ১৪৯ রানের লক্ষ্যে খেলতে নামে বাংলাদেশ। তবে ১ উইকেটে ৮৬ রান করার পর নামে বৃষ্টি। এরপর ডিএলএস মেথডে লক্ষ্য নির্ধারিত হয় ৩৫ ওভারে ১০৭ রানের। ৬১ বল হাতে রেখেই ওই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

 

 

কিউটিভি/আয়শা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৩

▎সর্বশেষ

ad