ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

কুমিল্লার বিপক্ষে ১০০ রানও করতে পারল না সিলেট

admin | আপডেট: ২২ জানুয়ারী ২০২২ - ০৫:৪৪:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হয়েছে কুমিল্লা ও সিলেট।  মিরপুর শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ডে বেলা সাড়ে ১২টায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। আর অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ দিলেন কুমিল্লার বোলাররা। মোস্তাফিজ-শহিদুলদের বোলিং তোপে একশ রানও সংগ্রহ করতে পারেনি সিলেট।

১৯.১ ওভারে স্কোরবোর্ডে মাত্র ৯৬ রান জমা করে অলআউট হয়ে গেছে মোসাদ্দেকের দলে। দলের পক্ষে দুই অংকের ঘরে পৌঁছুতে পেরেছেন মাত্র ৩ জন।  সর্বোচ্চ রান এসেছে ওপেনার কলিন ইনগ্রামের ব্যাট থেকে, ২১ বলে ২০ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান মিস্টার এক্ট্রার, ১৯ ।  তৃতীয় সর্বোচ্চ রান রবি বোপারার, মাত্র ১৭।  এছাড়া সোহাগ গাজী করেছেন ১৯ বলে ১২ রান। 

আর বাকি সবাই সিঙ্গেল ডিজিটেই ফিরেছেন সাজঘরে। অধিনায়ক মোসাদ্দেকের ব্যাট থেকে এসেছে মাত্র ৬ বলে ৩ রান।  অভিজ্ঞ অলোক কাপালি করেছেন ১৪ বলে ৬ রান। ওপেন করতে নেমে এনামুল হক বিজয় ফেরেন দলীয় ৭ রানে। ব্যক্তিগত ৩ রান করে নাহিদুলের বলে আউট হন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৫ রান করে ফেরেন বাংলাদেশ ক্রিকেট লিগের আলো ছাড়ানো মোহাম্মদ মিঠুন।  অফ স্পিনার নাহিদুলের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।  কুমিল্লার হয়ে সফল বোলার তিনজন – নাহিদুল, করিম জানাত এবং মুস্তাফিজ সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৩

▎সর্বশেষ

ad