ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

admin | আপডেট: ২১ জানুয়ারী ২০২২ - ১২:১৩:২২ পিএম

ডেস্ক নিউজ : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আবারও দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হল শিক্ষাপ্রতিষ্ঠান। আগামীকাল শনিবার থেকে আগামী দুই সপ্তাহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলমসহ স্বাস্থ্য অধিদফতরের অনান্য কর্মকর্তারা। করোনা পরিস্থিতি আশঙ্কাজনক জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি লোকজন অংশ নিতে পারবে না। মেলা ও পর্যটন কেন্দ্রে গেলে টিকাসনদ দেখাতে হবে বলেও জানান মন্ত্রী।

 

 

কিউটিভি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১০

▎সর্বশেষ

ad