ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

২৯ শাবক জন্ম দেওয়া সেই বাঘিনীর সৎকার হলো চিতায়

admin | আপডেট: ১৭ জানুয়ারী ২০২২ - ০৩:১১:৫১ পিএম

ডেস্ক নিউজ : ২৯ শাবক জন্ম দেওয়া সেই কিংবদন্তী বাঘিনী কলারওয়ালি মারা গেছে। ভারতের মধ্যপ্রদেশের পেঞ্চ টাইগার রিজার্ভের এই বাঘিনী জীবনদশায় জন্ম দিয়েছিল ২৯টি শাবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৃত্যু হয় তার। ওই প্রতিবেদনে বলা হয়েছে, তার গলায় কলার বাঁধা ছিল বলে পর্যটকরা তাকে নাম দিয়েছিল কলারওয়ালি। তাকে ডাকা হত সুপার মম বলেও। কারণ সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শাবকের জন্ম দিয়ে রেকর্ড গড়েছিল এই বাঘিনী। বন বিভাগ অবশ্য এই বাঘিনীকে ডাকতো টি-১৫ নামে । 

২০০৮ সালের মে মাসে প্রথম তিনটি বাচ্চার জন্ম দিয়েছিল এই বাঘিনী। যদিও জন্মের ২৪ দিন পর তিনটি বাঘের শাবকই মারা যায়। এরপর অক্টোবরে ফের অন্তঃসত্ত্বা হয় সে। এরপর একে একে ২৯টি শাবকের জন্ম দিয়েছিল এই বাঘিনী। সাধারণত বাঘ ১২ বছরের বেশি বাঁচে না। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ছিল কলারওয়ালি। টানা ১৬ বছর নিজের সন্তানদের নিয়ে পেঞ্চের কোর এরিয়ায় রাজত্ব করেছে সে। বন বিভাগ জানিয়েছে, শেষবার ১৪ জানুয়ারি এই বাঘিনীকে দেখা গিয়েছিল পেঞ্চ টাইগার রিজার্ভের একটি নালার কাছে। বয়সের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। চলতে পারছিল না। প্রায় ২ ঘণ্টা একাই পড়েছিল সেখানে। এরপরই বন বিভাগের কর্মীরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে, মৃত্যুর পর কলারওয়ালির সৎকার করা হয় হিন্দুমতে। কাঠ দিয়ে সাজিয়ে দেওয়া হয় কলারওয়ালির চিতা। ফুল ও মালায় পরিয়ে দেওয়া হয়। শেষকৃত্য আগে তাকে মালা পরিয়ে দিতে দেখা যায়। 

 

 

কিউটিভি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

▎সর্বশেষ

ad