ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ভালোবাসার মানে জানালেন বুবলী

Ayesha Siddika | আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২৫ - ০৩:১৬:৪২ পিএম

বিনোদন ডেস্ক : আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। বিশেষ এই দিনটি নিয়ে সম্প্রতি নিজের বিশেষ ভালোবাসার বিষয়ে জানালেন বুবলী। ঢালিউডে বেশ আলোচিত এক নাম শবনম বুবলী। ভালোবেসে বিয়ে করেছেন সুপারস্টার শাকিব খানকে। তবে সেই সংসার চিরস্থায়ী হয়নি। বর্তমানে একাই রয়েছেন চিত্রনায়িকা। তবে তার স্পেশাল ভালোবাসা সন্তান শেহজাদ খান বীরের জন্যই। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভালোবাসা দিবস সম্পর্কে অভিমত জানতে চাইলে বুবলী বলেন, ‘ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস, সম্মান আর বন্ধুত্ব।

সেটি যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক। বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী যে কারও ক্ষেত্রেই প্রযোজ্য। ভালোবাসা দিবস আলাদা করে পালন করলেও আমার মনে হয়, কাছের মানুষদের জন্য প্রতিদিন ভালোবাসার দিন। আর আমার কাছের যারা, পরিবারের যারা, তাদের তো ভালোবাসিই। তবে আমার স্পেশাল ভালোবাসা শুধু সন্তানের জন্য।

বুবলী আরও বলেন, ‘আমারদের জীবন খুব ছোট। তাই অহংকার করা মোটেই ঠিক নয়। আমার মনে হয় মানুষের আচার-আচরণ খুব গুরুত্বপূর্ণ। আমরা তো মানুষ, শেষপর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে। তাই আমাদের উচিত এমন কাজ বা আচরণ না করা যাতে অন্যরা কষ্ট পায়।’

সম্প্রতি ‘পিনিক’ সিনেমার কাজ শেষ করেছেন বুবলী। পিনিকে’ বুবলীর বিপরীতে রয়েছেন আদর আজাদ। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। এই সিনেমায় আরও অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই।

 

 

কিউটিভি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:১৫

▎সর্বশেষ

ad