ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইন্ডিপেন্ডেন্স কাপ: দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

admin | আপডেট: ১৫ জানুয়ারী ২০২২ - ০৬:৪৪:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের আসরের পর এবার ওয়ানডে ফরম্যাট ইন্ডিপেন্ডেন্স কাপের শিরোপাও জিতলো ওয়ালটন মধ্যাঞ্চল। আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে জিতেছে মধ্যাঞ্চল।

দক্ষিণাঞ্চলের দেওয়া ১৬৪ রানের টার্গেটে মধ্যাঞ্চল পৌঁছে যায় ৪২ দশমিক ৩ ওভারে, ৪ উইকেট হারিয়ে। আল আমিন ৫৩ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৩৩ রানে অপরাজিত থাকেন।  

রান তাড়া করতে নেমে ৭৬ রানে ৪ উইকেট হারিয়েছিল মধ্যাঞ্চল। এরপর ৮৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক-আল আমিন। ওপেনার মিজানুর রহমান ৩৯ ও সৌম্য সরকার ২১ রান করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মধ্যাঞ্চলের বোলিং তোপে ১৬৩ রানে গুটিয়ে যায় দক্ষিণাঞ্চলের ইনিংস। দক্ষিণাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন পিনাক ঘোষ। এছাড়া নাহিদুল ইসলাম ৩১, অমিত হাসান ২৯ ও এনামুল হক বিজয় ২০ রান করেন। মধ্যাঞ্চলের পক্ষে দুইটি করে উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ। ম্যাচ ও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন মোসাদ্দেক হোসেন।  

 

 

কিউটিভি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad