ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

Ayesha Siddika | আপডেট: ২৬ জুলাই ২০২৬ - ০৯:৪৮:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ভারত। হোয়াইটওয়াশ এড়াতে হলে ১২০ বলে ১৯৩ রান করতে হবে স্বাগতিক জিম্বাবুয়েকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচটি জিম্বাবুয়ের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯২ রান করে ভারত। দলের হয়ে ৪৯ বলে ৮টি চার আর চারটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮১ রান করেন বৈভব সূর্যবংশী। ইনিংসের একিবারে শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ১৪ বল খেলে দুই চার আর এক ছক্কার সাহায্যে অপরাজিত ২৫ রান করেন রিংকু সিং। ১৮ বলে ২৭ রান করেন অধিনায়ক স্রেয়াশ আইয়ার। ২৬ বলে ২৯ রান করেন ইশান কিশান।

প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বৈভব সূর্যবংশীর সঙ্গে জুটি গড়ে তোলেন ইশান কিশান। এই জুটিতে ৫০ বলে ৭৫ রানের পার্টনারশিপ গড়েন তারা। দলীয় ৯৫ রানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন ইশান। তার আগে ২৪ বলে চার বাউন্ডারিতে করেন ২৯ রান। ৩১ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ফিফটি পূর্ণ করেন বৈভব সূর্যবংশী। একের পর এক বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বৈভব সূর্যবংশী। 

 

আয়শা/২৬ জুলাই ২০২৬,/রাত ৯:৪৪

▎সর্বশেষ

ad