স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ভারত। হোয়াইটওয়াশ এড়াতে হলে ১২০ বলে ১৯৩ রান করতে হবে স্বাগতিক জিম্বাবুয়েকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচটি জিম্বাবুয়ের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯২ রান করে ভারত। দলের হয়ে ৪৯ বলে ৮টি চার আর চারটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮১ রান করেন বৈভব সূর্যবংশী। ইনিংসের একিবারে শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ১৪ বল খেলে দুই চার আর এক ছক্কার সাহায্যে অপরাজিত ২৫ রান করেন রিংকু সিং। ১৮ বলে ২৭ রান করেন অধিনায়ক স্রেয়াশ আইয়ার। ২৬ বলে ২৯ রান করেন ইশান কিশান।
প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বৈভব সূর্যবংশীর সঙ্গে জুটি গড়ে তোলেন ইশান কিশান। এই জুটিতে ৫০ বলে ৭৫ রানের পার্টনারশিপ গড়েন তারা। দলীয় ৯৫ রানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন ইশান। তার আগে ২৪ বলে চার বাউন্ডারিতে করেন ২৯ রান। ৩১ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ফিফটি পূর্ণ করেন বৈভব সূর্যবংশী। একের পর এক বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বৈভব সূর্যবংশী।
আয়শা/২৬ জুলাই ২০২৬,/রাত ১০:০৫
