ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আফগানিস্তানের জন্য বিশ্বকাপের সূচি বদল করল আইসিসি!

admin | আপডেট: ১৩ জানুয়ারী ২০২২ - ০৮:১০:২৫ পিএম

ডেস্ক নিউজ : আফগানিস্তান ক্রিকেট দলের জন্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি বদল করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছতে পারেনি আফগানিস্তান ক্রিকেট দল। দেরিতে ক্যারিবিয়ান দিপপুঞ্জে পৌঁছানোয় আফগান ক্রিকেট দলের জন্য কিছু ম্যাচের সূচি বদল করতে বাধ্য হয় আইসিসি। ১৪ জানুয়ারি থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতিতে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সব দলকে হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এর ফলেই সূচিতে বদল করতে হয়েছে।

আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে- প্রয়োজনীয় ভিসা পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজে পা রাখতে পেরেছে আফগানিস্তান ক্রিকেট দল। তবে মাঠে নামার আগে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। এজন্য কয়েকটি ম্যাচের সূচিতে বদল আনতে হয়েছে। ১৬ জানুয়ারি জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু এ পরিস্থিতিতে সেই ম্যাচ পিছিয়ে ২২ জানুয়ারি করা হয়েছে। ফলে গ্রুপ সি-তে আরও কয়েকটি ম্যাচের দিন বদলেছে।

জিম্বাবুয়ে-পাপুয়া নিউগিনির ম্যাচ ২০ জানুয়ারির পরিবর্তে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচ ২২ তারিখের পরিবর্তে হবে ১৭ জানুয়ারি। এছাড়া পাকিস্তান-পাপুয়া নিউগিনির মধ্যে ১৫ জানুয়ারির ম্যাচ পিছিয়ে ২২ তারিখ করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

▎সর্বশেষ

ad