ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ - ০৪:৪২:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : মাত্র ১২ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে এবাদত হোসেনের দুর্দান্ত ডেলিভারিতে এইডেন মার্করামের স্টাম্পও ভেঙে যায়। তবে সেটি নো বল হওয়ায় জীবন ফিরে পান দক্ষিণ আফ্রিকার এই ওপেনার।

এরপর আর কোনো বিপদে পড়তে হয়নি স্বাগতিকদের। শেষ পর্যন্ত এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। মাত্র ১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ম্যাচ শেষ করে দক্ষিণ আফ্রিকা। ৯ বলে একটি ছক্কায় ৮ রান করে অপরাজিত থাকেন মার্করাম। এর মধ্য দিয়ে জোহানেসবার্গ টেস্টের সমাপ্তি ঘটে পঞ্চম দিনের প্রথম সেশনেই। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টেম্বা বাভুমার দল।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। কোনো রকমে ইনিংস ব্যবধানে হার এড়াতে পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিড নিতে পেরেছিল মাত্র ১১ রানের। ফলে জয়ের জন্য স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান।

চতুর্থ দিন শেষেই বাংলাদেশের সামনে দুটি কঠিন সমীকরণ ছিল—হয় দ্রুত অলআউট হয়ে হারের মুখে পড়া, নয়ত পঞ্চম দিনজুড়ে উইকেট আগলে রেখে ম্যাচ বাঁচানোর চেষ্টা করা। কিন্তু কোনোটিতেই সফল হতে পারেনি সফরকারীরা।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে ৫ উইকেটে ১০০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। পঞ্চম দিনের সকালে আরও একটি উইকেট হারিয়ে কোনোমতে লিড নেয় দল। তবে এরপর দ্রুতই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।

বাংলাদেশের শেষ ভরসা ছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। কিন্তু রাবাদার বলে লিটন বোল্ড হয়ে ফিরলে প্রতিরোধের শেষ আশাটুকুও ক্ষীণ হয়ে আসে। এরপর সাইমন হার্মারের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। বলটি তার গ্লাভস ও প্যাডে লেগে শর্ট লেগে জমা হয়। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিজেদের পক্ষে নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। ৬২ বলে ২২ রান করেন মুশফিক।

মুশফিকের বিদায়ের পর আর কেউ দলের হাল ধরতে পারেননি। শেষ স্বীকৃত ব্যাটার মেহেদী হাসান মিরাজও নিজের উইকেট হারান সহজেই। শেষ পর্যন্ত মাত্র ৮ রানের মধ্যে বাংলাদেশের শেষ চার উইকেটের পতন ঘটে।দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সাইমন হার্মার। ৫১ রান দিয়ে তিনি তুলে নেন ৬ উইকেট। অন্যদিকে কাগিসো রাবাদার শিকার ৩ উইকেট। প্রথম ইনিংসেও পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন এই প্রোটিয়া পেসার।

 

 

আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad