ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

নির্বাচন কমিশন কার স্বার্থে কাজ করছে: সুজন

admin | আপডেট: ১৩ জানুয়ারী ২০২২ - ০৫:৩৫:৫১ পিএম

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জনগণের স্বার্থে কাজ না করে নির্বাচন কমিশন (ইসি) কার স্বার্থে কাজ করছে- এমন প্রশ্ন তুলেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। নির্বাচন নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি বলছে, প্রার্থীদের আয়কর বিবরণীর তথ্য প্রকাশ না করে এবং অসম্পূর্ণ হলফনামা প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন ভোটারদের বঞ্চিত করছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

১৬ জানুয়ারি নাসিকে ভোট হবে।  এ নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮৯ জন প্রার্থী।  ইসির ওয়েবসাইটে ৩ প্রার্থীর তথ্য না পাওয়ায় ১৮৬ জনের তথ্য বিশ্লেষণ করেছে সুজন। সুজনের সমন্বয়কারী দিলীপ কুমার প্রার্থীদের তথ্য তুলে ধরেন।  প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করে সুজন বলছে, এবার উচ্চশিক্ষিত প্রার্থীদের অংশগ্রহণ বেড়েছে।  নারায়ণগঞ্জেও ব্যবসায়ী প্রার্থীদের প্রাধান্য বেশি।  ১২ শতাংশ প্রার্থীর আয়ের কোনো তথ্য পাওয়া যায়নি। সুজন বলেছে, প্রার্থীরা সম্পদের যে তথ্য দিয়েছেন, তা প্রকৃত চিত্র নয়।

সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, হলফনামায় যেসব তথ্য দেওয়া হয়েছে, সেগুলো বিস্তারিত নয়।  হলফনামার যে ছক, তা সঠিক নয়।  এতে পরিবর্তন আনতে হবে।  হলফনামাগুলো অত্যন্ত দুর্বল।  নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এগুলো যাচাই–বাছাই করে দেখা।  তথ্য গোপন করলে মনোনয়ন বাতিল করা।  এই নির্বাচনে অনেক প্রার্থীই অনেক তথ্য দেননি।  এগুলো অসম্পূর্ণ। এতে মনোনয়ন বাতিল হওয়ার কথা। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন থেকে প্রার্থীদের আয়করের বিবরণী দেওয়া হয় না বলে জানায় সুজন।  এই বিবরণীর জন্য নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হলেও তারা দেবে না বলে জানিয়েছে সুজনকে। এতে সভাপতিত্ব করেন সুজনের কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, বক্তব্য দেন সুজনের নির্বাহী সদস্য শাহনাজ হুদা এবং নারায়ণগঞ্জ সুজনের সম্পাদক ধীমান সাহা।

 

 

কিউটিভি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৪

▎সর্বশেষ

ad