ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ইসরায়েলি সেনার অভিযানে মার্কিন-ফিলিস্তিনি নাগরিক নিহতের অভিযোগ

admin | আপডেট: ১৩ জানুয়ারী ২০২২ - ১২:১৩:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  দখলকৃত পশ্চিমতীরে মার্কিন-ফিলিস্তিনি নাগরিক নিহতের অভিযোগ পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর এক অভিযানে আটকের পর মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৮০ বছর বয়সী ওমার আবদেল মাজিদ আসাদ নামের ওই ব্যক্তি মার্কিন নাগরিক ছিলেন। এই ঘটনায় ইসরায়েলি বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে দেশটি।

এদিকে পশ্চিম তীরের জিলজিলায়া গ্রামে সারারাত অভিযানে চালিয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। সেসময় চেকপোস্টে এক ফিলিস্তিনি ব্যক্তিকে আটক করে তারা। তবে ছেড়ে দেয়ার সময় তিনি জীবিত ছিলেন বলে দাবি করে বাহিনীটি। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

নিহতের এক আত্মীয় জানিয়েছে, ঘটনার সময় ইসরায়েলি সেনারা তার গাড়ি থামায়। পরে তাকে হাতকড়া পড়িয়ে চোখে কাল কাপড় বেঁধে মাটিতে শুতে বাধ্য করে। এরপর তার মৃত্যু হলে সেনারা সেখান থেকে চলে যায়।

কিউটিভি/অনিমা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৩

▎সর্বশেষ

ad