ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

অবশেষে মাঠে নামছেন সাকিব-তামিম-রিয়াদরা

admin | আপডেট: ০৭ জানুয়ারী ২০২২ - ০৭:৪৫:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফরে টেস্ট খেলতে যাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তান সিরিজের পরেই বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের কাছে যান তিনি। তবে সাকিব-তামিমকে ছাড়াই কিউয়িদের মাটিতে প্রথমবারের মত টেস্ট ম্যাচ জিতে রীতিমত ইতিহাস গড়েছে মোমিনুল হকের দল। 

যে জয়ের পরই সামাজিক মাধ্যমে টাইগারদের প্রশংসাও করেছেন এই দুই সিনিয়র তারকাই। তবে নিজে কিউয়িভূমে সফরে না গেলেও এবার দেশের ঘরোয়া ক্রিকেট লিগে ঠিকই খেলতে নামছেন টাইগারদের সেরা অলরাউন্ডার। সঙ্গে যোগ দিচ্ছেন ইনজুরিতে ভোগা তামিমও।

বিসিএলের ওয়ানডে সংস্করণে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেও গিয়েছেন সাকিব। বৃহস্পতিবার অর্থাৎ ৬ জানুয়ারি ভোরে বাংলাদেশে পৌঁছান এই তারকা। 

আগামী ৯ জানুয়ারি সিলেটে শুরু হবে বিসিএলের ওয়ানডে সংস্করণের টুর্নামেন্ট। অবশ্য এর আগেই গুঞ্জন ছিল এই টুর্নামেন্টে খেলতে পারেন সাকিব। সেই গুঞ্জনকেই সত্যি করে টুর্নামেন্টে অংশ নিতে দেশে ফিরলেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার।

দেশের মাটিতে পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পরেই পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য যুক্তরাষ্ট্র চলে যান সাকিব। ছুটি নিয়েছিলেন চলতি কিউয়ি সিরিজ থেকেও। তবে এবার আসন্ন সিরিজের জন্য প্রস্তুতি সারতে ঘরোয়া ক্রিকেটের ২২ গজে নামবেন তিনি।

চার দিনের ম্যাচ শেষে বিসিএলে এবার আয়োজন করা হচ্ছে ওয়ানডেও। আর নিজে থেকেই বিসিএলে খেলার আগ্রহ দেখিয়েছিলেন সাকিব। এরপরেই ওয়ালটনের সঙ্গে তাঁর কথা পাকাপাকি হয়। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানও খেলবেন এই প্রতিযোগিতায়। 

সিঙ্গেল লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টের ম্যাচগুলো হবে সিলেটে। ৯, ১১, ১৩ জানুয়ারি সিলেটের দুই মাঠে হবে ম্যাচগুলো। আগামী ১৫ জানুয়ারি হবে ফাইনাল। যদিও এখনও ঠিক হয়নি ফাইনালের ভেন্যু।

কিউটিভি/অনিমা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

▎সর্বশেষ

ad