ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

সরকার বিরোধী দলের ওপর পুলিশ লেলিয়ে দিয়েছে: ফখরুল

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৪:২১:১৬ পিএম

ডেস্ক নিউজ : ক্ষমতা ধরে রাখতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের বিশ্বাসী। তারা কোনো ধরনের ভিন্নমত বা ভিন্ন চিন্তাভাবনা সহ্য করে না। তাই ক্ষমতা ধরে রাখতে বিরোধী দলের নেতাকর্মীর ওপর পুলিশ লেলিয়ে দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা শাহ রাজিব আহমেদ রিংগনকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এখন বেআইনিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ক্ষমতাকে ধরে রাখতে চায়। দেশে একদলীয় শাসনব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে চায়। সে লক্ষ্যেই তারা কাজ করে চলেছে। আহত ছাত্রদল নেতাকে দেখিয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা নিজেরা দেখেছেন, তার (রাজিব) সব শরীর গুলিবিদ্ধ হয়েছে। ভাগ্যক্রমে তার চোখটা বেঁচে গেছে। তবে মুখে, পিঠে ও বুকের সব জায়গায় গুলিবিদ্ধ হয়েছে। এটি আমাদের কাছে মনে হয়েছে যে, এটি হত্যার উদ্দেশ্যে এ ধরনের গুলিবর্ষণ করা হয়েছে। এ সময় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য শাম্মী আখতার, মহানগর দক্ষিণ বিএনপির নেতা হাবিবুর রশীদ হাবিব উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

▎সর্বশেষ

ad