ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রতিশ্রুতির ফুল ফুটিয়েছে লিটন : হার্শা ভোগলে

admin | আপডেট: ০৩ জানুয়ারী ২০২২ - ০৬:০৫:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক : মাত্র মাস দুয়েকের ব্যবধান। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্ম করে সবার সমালোচনা কুড়িয়েছিলেন। এমনকি বিদেশি কিংবদন্তি ক্রিকেটাররাও লিটন দাসকে বাদ দিতে বলেন। সেই লিটন দাস সাদা পোশাকে অসামান্য পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পেয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতেও তাঁর ব্যাটে রানের ফোয়ারা।

লিটনের এই চোখ-ধাঁধানো ব্যাটিং দেখে তাঁর সমালোচকরাও এখন ভক্ত বনে গেছেন। ভারতের বিখ্যাত ক্রিকেট ভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন, লিটনের মধ্যে যে প্রতিভার প্রতিশ্রুতি ছিল, সেটি এখন ফুল হয়ে ফুটছে। টুইটারে হার্শা লিখেছেন, ‘খুব ভালো লাগছে দেখে যে লিটনের মধ্যে যে প্রতিশ্রুতি দেখেছিলাম, সেটি এখন ফুল হয়ে ফুটছে।’

লিটনের প্রতিভা নিয়ে আলোচনা নতুন কিছু নয়। সেই প্রতিভার পূর্ণ সদ্ব্যবহার তিনি কখনোই করতে পারেননি।  মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের প্রথম ইনিংসে ১১৭ বলে ১০ চারে তিনি করেছেন ৮৬ রান। উইকেটে ছিলেন ২৪৭ মিনিট। পুরোটা সময় অসাধারণ নিয়ন্ত্রণ, প্রয়োজনে আগ্রাসন আর নান্দনিক সব শট খেলেছেন। ইনিংসে একটামাত্র ভুল শট খেলতে গিয়ে সেঞ্চুরির দুয়ার থেকে ফেরেন।

 

 

কিউটিভি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০২

▎সর্বশেষ

ad