ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বের সবচেয়ে বয়সী নারী তানাকা

admin | আপডেট: ০৩ জানুয়ারী ২০২২ - ০৫:২১:১৭ পিএম

ডেস্ক নিউজ :  ক্যানে তাকানা। বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী তিনি। জাপানের একটি নার্সিং হোমে সম্প্রতি পালন করা হয়েছে তার ১১৯তম জন্মদিন।

২০১৯ সালে তাকানার বয়স যখন ১১৬ বছর হয় তখনই তাকে সবচেয়ে বয়সী মানুষের স্বীকৃতি দেয় গিনেস বুক অব রেকর্ডস। ২০২০ সালের সেপ্টেম্বরে যখন তিনি ১১৭ বছর ২৬১ দিন অতিবাহিত করেন তখন তাকে জাপানের সব সময়ের সবচেয়ে বয়সী হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

তাকানার আশা অন্তত আরো একটি বছর জীবিত থাকা। আর এটি যদি সম্ভব হয় তবে ১২০তম জন্মদিন পালন করবেন তিনি। এর মধ্য দিয়ে নতুন এক রেকর্ড গড়তে পারবেন এই নারী। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। 

ক্যানে তাকানা রোববার সবচেয়ে বেশি বয়সী মানুষের রেকর্ড গড়লেন। তার বসবাস জাপানের ফুকুওকা এলাকায়। সেখানে নার্সদের নিয়ে তিনি গড়লেন সবচেয়ে বেশি বয়সীর রেকর্ড। তার দুর্বলতা ঠাণ্ডা পানীয় এবং চকোলেটের প্রতি।

তাকানার জন্ম ১৯০৩ সালে। ওই বছরে রাইট ব্রাদার্সরা তাদের প্রথম শক্তিচালিত ফ্লাইট উড্ডয়ন করেছিলেন। একই বছর অনুষ্ঠিত হয়েছিল প্রথম ট্যুর ডি ফ্রান্স। জাপানের পাঁচটি রাজকীয় শাসন দেখেছেন তাকানা। তার পরিবারের সদস্যদের উদ্ধৃত করে কিয়োদো বার্তা সংস্থা বলেছে, তাকানার লক্ষ্য এখন ১২০তম জন্মদিন পালন করা।

কিউটিভি/অনিমা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২০

 

▎সর্বশেষ

ad