ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ক্রাইস্টচার্চে জুরেলের অনন্য কীর্তি

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ - ০৪:৪১:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ভারতের ভরসা হয়ে উঠেছেন ধ্রুব জুরেল। কঠিন পরিস্থিতিতে ৮৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে লড়াইয়ে রেখেছেন এই উইকেটকিপার-ব্যাটার। দারুণ এই ইনিংসের সুবাদে ব্যক্তিগত অর্জনের খাতায়ও যোগ করেছেন বিশেষ এক কীর্তি। জায়গা করে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাশে।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স করছেন জুরেল। তার ব্যাটেই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লড়াই করার মতো অবস্থানে পৌঁছেছে ভারত। ইনিংসজুড়ে ১৪টি চার মারলেও কোনো ছক্কা হাঁকাননি তিনি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রেখে আক্রমণাত্মক শটের বদলে মাটিতে বল রেখে রান তোলার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

উল্লেখযোগ্য বিষয় হলো, তিনজনই উইকেটকিপার-ব্যাটার। ১৯৯০ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে সাত নম্বরে বা তার পরে ব্যাট করে দুটি অর্ধশতক করেছিলেন কিরণ মোরে। অন্যদিকে, ২০০৯ সালের সফরে সাত নম্বরে ব্যাট করে দুটি হাফ সেঞ্চুরি করেন ধোনি। ২০১৪ সালের সফরে আট নম্বরে নেমেও একটি অর্ধশতক ছিল তার।

ক্রাইস্টচার্চ টেস্টে সাত নম্বরে নেমে ৮৮ রানের ইনিংস খেলেছেন জুরেল। এর আগে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসেও একই পজিশনে ব্যাট করে ৭৮ রান করেছিলেন তিনি। ফলে নিউজিল্যান্ডের মাটিতে ধারাবাহিকভাবে নিচের দিকে ব্যাট করতে নেমে ভারতের হয়ে বিশেষ এই রেকর্ডে নিজের নাম যুক্ত করলেন তরুণ এই উইকেটকিপার।

 

 

আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad