ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

২০২৭ সালের রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

Ayesha Siddika | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ - ০৫:২৫:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৭ সালের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। তাদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। সন্ধ্যায় ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন এবং ভোরের আগে সেহরি গ্রহণ করেন। পবিত্র এ মাসে ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং সামাজিক বন্ধন দৃঢ় করার ওপরও বিশেষ গুরুত্ব দেয়া হয়। এছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহারও সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ৯ অথবা ১০ মার্চ হতে পারে। তবে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে ঈদের চূড়ান্ত তারিখ।

৮ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেলে ২৯ রোজা শেষে ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। আর ওই দিন চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং ১০ মার্চ বুধবার ঈদ উদ্‌যাপিত হবে।

কবে ঈদুল আজহা ২০২৭?

ইসলামের অন্যতম পবিত্র দিন আরাফাত দিবসের পর শুরু হয় ঈদুল আজহা। ২০২৭ সালের ১৫ থেকে ১৮ মে’র মধ্যে আরাফাত দিবস ও ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে দিনগুলোর চূড়ান্ত তারিখ।

 

 

আয়শা/২১ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:২১

▎সর্বশেষ

ad