ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা

Ayesha Siddika | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ - ০৫:৩৭:৫৭ পিএম

ডেস্ক নিউজ : রাজনৈতিক অবস্থান ফিরে পেতে সহিংসতার পথ বেছে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, মানুষের বাড়িঘর ও গাড়িতে আগুন দিয়ে রাজনীতিতে জায়গা করে নেওয়া যাবে না। জীবনের ঝুঁকি নিয়ে যারা রাজপথে নেমেছিলেন, তাদের ভয় দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টাও সফল হবে না।

তাসনিম জারা লেখেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। শুরুতেই এ ধরনের আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সতর্ক করে তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ দায়িত্ব কোনোভাবেই ভুলে যাওয়া উচিত নয়। পোস্টের শেষে নুসরাত তাবাসসুমের প্রতি সংহতি প্রকাশ করে তাসনিম জারা লেখেন, ‘নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি।’

 

 

আয়শা/১২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৩৪

▎সর্বশেষ

ad