ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

Ayesha Siddika | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬ - ০৪:২৩:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের জার্সিতে নতুন ইতিহাস গড়েছেন হ্যারি কেইন। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেওয়ার বিশেষ দিনটি জয় দিয়ে স্মরণীয় করে রেখেছে ইংল্যান্ড। উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা।

কেইনের রেকর্ড গড়ার ম্যাচ ঘিরে ওয়েম্বলি স্টেডিয়ামে ছিল বাড়তি উন্মাদনা। ম্যাচের সব টিকিট আগেই বিক্রি হয়ে যায়। মাঠে নামার আগে ১২৬ লেখা একটি জার্সি উপহার দিয়ে কেইনকে অভিনন্দন জানান প্রিন্স অব ওয়েলস উইলিয়াম। ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচও তার হাতে তুলে দেন বিশেষ স্মারক।

ম্যাচের ২৪ মিনিটে মরগান রজার্সের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। কাছ থেকে নেওয়া দারুণ শটে দলকে লিড এনে দেন তিনি। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে পিটার সুসিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে দুই মিনিটের মধ্যেই আবার এগিয়ে যায় স্বাগতিকরা। প্রতিপক্ষের বক্সে জ্যারেল কুয়েনসা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন কেইন।

ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড আগে থেকেই নিজের দখলে রেখেছেন কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২-এ।

ম্যাচ শেষে প্রতিপক্ষ অধিনায়ক মদ্রিচের প্রশংসাও করেন কেইন। টটেনহ্যামে একসময় তার সতীর্থ ছিলেন ক্রোয়েশিয়ার এই অভিজ্ঞ মিডফিল্ডার। ৪১ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য মদ্রিচকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন ইংলিশ অধিনায়ক। তার মতে, কঠোর পরিশ্রম, পেশাদারত্ব এবং নিজের শরীরের প্রতি যত্নশীল হওয়ার কারণেই এখনো এমন উচ্চ পর্যায়ে খেলতে পারছেন মদ্রিচ।

এই জয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মধ্য দিয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছে তারা। ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন।

 

 

আয়শা/১৩ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:২২

▎সর্বশেষ

ad