ব্রেকিং নিউজ
২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

ইংল্যান্ডকে ধসিয়ে ৩৮ বছরের রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বিয়ার্ডম্যান

Ayesha Siddika | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬ - ০১:০২:০৮ পিএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার হয়ে আজই প্রথমবার ওয়ানডে খেলতে নেমেছেন। আর তাতেই ইতিহাস গড়ে ফেলেছেন মাহলি বিয়ার্ডম্যান। আজ শুক্রবার (১৩ নভেম্বর) পার্থের অপটাস স্টেডিয়ামে ইংল্যান্ডকে একাই ধসিয়ে দিয়েছেন। তুলে নিয়েছেন ৬ উইকেট, ইংলিশরা তাতে অলআউট হয়ে গেছে ১৩৩ রানে। তিনি নিজে ভেঙে দিয়েছেন ৩৮ বছরের পুরোনো এক রেকর্ড।

অভিষিক্ত কোনো বোলার ধসিয়ে দিচ্ছে প্রতিপক্ষকে, তুলে নিচ্ছে ৫ উইকেট… অস্ট্রেলিয়া এমন নজির দেখেছে আর ১ বার। ১৯৮৮ সালের ২ জানুয়ারি পার্থের ওয়াকায় শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় টনি ডোডেমেইডের। তিনি ৭.২ ওভারে ২১ রানে নেন ৫ উইকেট। 

এরপর থেকে এখন পর্যন্ত এই রেকর্ডটা ছিল তার দখলে। ৬ উইকেট নিয়ে এখন অস্ট্রেলিয়ার ইতিহাসে অভিষেক ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ডটা নিজের করে নিলেন বিয়ার্ডম্যান। ওয়ানডে অভিষেকের আগে তিনি ১১টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। তাতে উইকেট ছিল ২১টি। অভিষেকেও আরও বিধ্বংসী হয়ে আবির্ভূত হলেন তিনি।

ইংল্যান্ডের ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে অধিনায়ক হ্যারি ব্রুককে আউট করে প্রথম উইকেট পান বিয়ার্ডম্যান। পরের দুই ওভারে তুলে নেন জো রুট, জর্ডান কক্স ও স্যাম কারানের উইকেট। ১৮তম ওভারের চতুর্থ বলে লিয়াম ডসনকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।

তবে অভিষেক ওয়ানডেতে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ড স্কটল্যান্ডের চার্লি ক্যাসেলের। ২০২৪ সালের ২২ জুলাই ডান্ডিতে ওমানের বিপক্ষে তিনি ২১ রানে নিয়েছিলেন ৭ উইকেট। এখন পর্যন্ত বিশ্বে তিনজন বোলার অভিষেকে ছয় উইকেট পেয়েছেন। তাঁরা হলেন কাগিসো রাবাদা, ফিদেল এডওয়ার্ডস ও লাইল রবার্টসন।

 

 

আয়শা/১৩ নভেম্বর ২০২৬,/দুপুর ১:০০

▎সর্বশেষ

ad