ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

পার্বত্য এলাকায় সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন।

Ayesha Siddika | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ - ০৫:৩৪:১১ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রদিনিধি : পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব এলাকায় নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি), খাগড়াছড়ি জেলা শাখা।

এ দাবিতে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মজিদ, আহ্বায়ক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা। সংবাদ সম্মেলনে পার্বত্য অঞ্চলে সাংবিধানিক অধিকারবঞ্চিত ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ে সংগঠনটির বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরা হবে।

আয়োজকরা জানান, দেশের সংবিধান অনুযায়ী সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পার্বত্য চট্টগ্রামসহ সর্বত্র নাগরিকদের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন। সংবাদ সম্মেলন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাদের দাবি ও সুপারিশসমূহের প্রচারপত্রও বিতরণ করা হবে। এতে পার্বত্য এলাকার নাগরিকদের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ; আহ্বায়ক সদস্য,রবিউল হোসেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম (তারেক), পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পানছড়ি সভাপতি মোঃ আব্দুল খালেক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, দীঘিনালা উপজেলা সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, সভাপতি  মুজাহিদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ;সাবেক সভাপতি সুমন আহমেদ, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদসহ পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা

আয়শা/১২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৩০
▎সর্বশেষ

ad