ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

শুরুতেই বিতর্কে মিস ইউনিভার্স, প্রতিযোগিতা থেকে বাদ ১৫ দেশের সুন্দরী

Ayesha Siddika | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ - ০৫:২৯:০১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় ও গ্ল্যামারাস সুন্দরী প্রতিযোগিতার আসর ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। পুয়ের্তো রিকোর সান জুয়ান শহরে প্রতিযোগীরা এখন জমকালো গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে ইন্টারনেট জুড়ে সুন্দরীদের নানা মুহূর্তের ছবি ছড়িয়ে পড়লেও বেশ বড়সড় কিছু বিতর্কের খবর আলোচনার ঝড় তুলেছে। 

ফ্র্যাঞ্চাইজি বিরোধের এই ধাক্কা সামলানোর আগেই ভিসা সংক্রান্ত জটিলতায় আসর থেকে বাদ পড়েছে আরও ৫টি দেশ। নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে এবং কঙ্গো প্রজাতন্ত্রের সুন্দরীরা ভিসা জটিলতার কারণে এবার পুয়ের্তো রিকো যেতে পারছেন না। 

শুধু দেশগুলোর বাধাই নয়, ব্যক্তিগত নানা কারণ ও দুর্ঘটনার জন্য ব্যক্তিগতভাবেও নাম প্রত্যাহার করে নিয়েছেন বেশ কয়েকজন প্রতিযোগী। যেমন—অস্ট্রিয়ার প্রতিনিধি ভিক্টোরিয়া অ্যামারসন নিজের মানসিক ও শারীরিক সুস্থতাকে সবার আগে প্রাধান্য দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। 

অন্যদিকে, বুলগেরিয়ার সুন্দরী আনা-মারিয়া এক মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়ায় আয়োজকরা তার স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে তাকে প্রতিযোগিতা থেকে বাদ রেখেছেন। 

এ ছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের মিস ইউনিভার্স স্বপ্ন থেকে সরে দাঁড়িয়েছেন ফ্রান্সের সামুদ্রিক অঞ্চল সেন্ট মার্টিনের ম্যাডলি মারিয়ান। আর কোনো বিশেষ কারণ না জানিয়েই আসর ছেড়েছেন মালদ্বীপের আমিনাত ইউইন মোহাম্মদ এবং মরক্কোর সারা আল্লালি। 

সব মিলিয়ে একসঙ্গে এতগুলো দেশের অনুপস্থিতি ও সুন্দরীদের বিদায়ের কারণে এবারের মিস ইউনিভার্স শুরু থেকেই ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। 

 

 

আয়শা/১২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:২৫

▎সর্বশেষ

ad